নায়িকা ময়ূরীকে নিয়ে মেয়ের আবেগঘন বার্তা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ১০:৪৭ এএম


মাকে নিয়ে নায়িকা ময়ূরীর মেয়ের আবেগঘন বার্তা
ময়ূরী ও তার মেয়ে। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা ময়ূরী এখন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। সেখানেই ছেলে-মেয়েদের নিয়ে বাস। যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েকে পড়ান এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) জন্মদিন ছিল নায়িকা ময়ূরীর। এই দিনে অনেকেই তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তবে এর মধ্যে ময়ূরীর চোখে ধরা দিল মেয়ে মাইমুনা খানম সায়বার শুভেচ্ছা বার্তাটি।

মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে মাইমুনা নিজের ফেসবুকে লিখেছেন, আজ তোমার বিশেষ দিন, আর আমি তোমাকে আমার হৃদয় থেকে কিছু বলতে চাই। তুমি শুধু আমার মা নও, তুমিই সেই ব্যক্তি, যে ভালো বা খারাপ প্রতিটি মুহূর্তে আমার পাশে দাঁড়িয়েছ। তুমি আমাকে শিখিয়েছেঅ কীভাবে শক্তিশালী হতে হয়, কীভাবে সদয় হতে হয় এবং জীবন কঠিন হলেও কীভাবে এগিয়ে যেতে হয়।

বিজ্ঞাপন

মাইমুনা আরও লিখেছেন, আমি জানি আমি সব সময় যথেষ্ট বলি না, কিন্তু তুমি যা কিছু করো তার জন্য আমি কৃতজ্ঞ—ছোট ছোট কাজ, ত্যাগ, ক্লান্ত থাকা সত্ত্বেও তুমি যে ভালোবাসা দাও। তুমি আমাকে গড়ে তুলেছো এবং আমি প্রতিদিন তোমার জন্য কৃতজ্ঞ।

সর্বশেষে মাকে ভালোবাসা জানিয়ে মাইমুনা লিখেছে, আমি আশা করি এই জন্মদিন তোমার জন্য সেই সুখ বয়ে আনবে, যা তুমি সব সময় অন্যদের দেওয়ার চেষ্টা করো। আজ এবং সর্বদা তুমি সেরাটা পাওয়ার যোগ্য। আমার আম্মু হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে অনেক ভালোবাসি। শুভ জন্মদিন।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission